রাজধানী ঢাকায় নিত্যপ্রয়োজন বা শপিংয়ের কাজে প্রতিদিনই হাজারো মানুষ বের হন। কিন্তু সাপ্তাহিক ছুটির দিন সম্পর্কে আগে থেকে জানা না থাকলে অনেক সময় বিড়ম্বনায় পড়তে হয়। বিশেষ করে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকায় পরিকল্পনা ভেস্তে যেতে পারে। তাই কেনাকাটায় বের হওয়ার আগে এলাকার সাপ্তাহিক বন্ধের তথ্য জেনে নেওয়াই সবচেয়ে নিরাপদ।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় দোকানপাট ও শপিংমল বন্ধ থাকবে। এসব এলাকায় নিয়ম অনুযায়ী সপ্তাহের এই দিনটিতে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।
বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট
কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া অ্যাভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কাওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা, লালমাটিয়া।
বন্ধ থাকবে যেসব মার্কেট
বসুন্ধরা সিটি, মোতালিব প্লাজা, ইস্টার্ন প্লাজা, সেজান পয়েন্ট, নিউ মার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউসিয়া, ধানমন্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অর্চিড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, কাওয়ান বাজার ডিআইটি মার্কেট, অর্কিড প্লাজা।