সাপ্তাহিক ছুটির দিনে অনেকেই পরিবারের সঙ্গে কেনাকাটা বা ঘোরাঘুরির পরিকল্পনা করেন। কিন্তু গন্তব্যে গিয়ে যদি দেখা যায় দোকানপাট বন্ধ, তাহলে সময় আর মেজাজ দুটোই নষ্ট হয়। তাই শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ঢাকায় কোথায় কোথায় মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে, তা আগেই জেনে নেওয়া জরুরি।
নগরবাসীর সুবিধার জন্য রাজধানীর যেসব এলাকায় শুক্রবার নিয়মিত দোকানপাট ও মার্কেট বন্ধ থাকে, তার হালনাগাদ তালিকা নিচে দেওয়া হলো।
বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট
শুক্রবার রাজধানীর পুরান ঢাকার বড় একটি অংশসহ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় দোকানপাট বন্ধ থাকবে। এসব এলাকার মধ্যে রয়েছে—
বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির এলাকা, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা এলাকা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারীবাজার, চাঁনখারপুল এবং গুলিস্তানের দক্ষিণ অংশ।
এসব এলাকায় মূলত পাইকারি ও ঐতিহ্যবাহী ব্যবসাকেন্দ্র বেশি হওয়ায় সপ্তাহের এক দিন ব্যবসা বন্ধ রাখার প্রচলন রয়েছে।
বন্ধ থাকবে যেসব মার্কেট
শুক্রবার রাজধানীর বেশ কয়েকটি পরিচিত মার্কেট ও বাজারেও দোকানপাট বন্ধ থাকবে। সেগুলো হলো—
আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তানবাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুরের কাপড়ের দোকান, ছোট কাঁটারা, বড় কাঁটারা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট এবং সান্দ্রা সুপার মার্কেট।