রাজধানী ঢাকায় দৈনন্দিন কেনাকাটা, অফিসের প্রয়োজন কিংবা পরিবারের জরুরি কাজের জন্য অনেককেই বিভিন্ন মার্কেট ও শপিংমলে যেতে হয়। তবে সাপ্তাহিক ছুটির কারণে সপ্তাহের নির্দিষ্ট দিনে কিছু মার্কেট ও দোকানপাট বন্ধ থাকে, যা না জানলে ভোগান্তির কারণ হতে পারে। তাই যাওয়ার আগে দেখে নিন বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর কোন কোন এলাকার মার্কেট ও শপিংমল বন্ধ থাকবে।
বন্ধ থাকবে যেসব এলাকার মার্কেট 
পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, উত্তরার মাসকট প্লাজা। 
যেসব এলাকার দোকানপাট বন্ধ 
বারিধারা, সাঁতারকুল, শাহাজাদপুর, নিকুঞ্জ-১, ২, কুড়িল, বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত এলাকা।