উত্তর গোলার্ধে শীত যখন শেষের পথে, তখন ভ্রমণের জন্য ফেব্রুয়ারি হয়ে ওঠে আদর্শ সময়। এই মাসে একদিকে দক্ষিণ আমেরিকা ও এশিয়ায় চলে বড় উৎসব, অন্যদিকে ইউরোপ ও জাপানে দেখা যায় বরফ আর নর্দার্ন লাইটস। ভ্যালেন্টাইনস ডে ও স্কুল হলিডের কারণে খরচ কিছুটা বাড়লেও, সঠিক গন্তব্য বেছে নিলে ফেব্রুয়ারি হতে পারে ভ্রমণের সেরা সময়।
রিও ডি জেনেইরো, ব্রাজিল
ফেব্রুয়ারিতে কার্নিভালের জন্য সবচেয়ে আলোচিত গন্তব্য রিও। শহরজুড়ে প্যারেড, সাম্বা আর রাস্তার উৎসবে অংশ নেন হাজারো পর্যটক।
হোক্কাইডো, জাপান
সাপ্পোরো স্নো ফেস্টিভ্যালের জন্য ফেব্রুয়ারি হোক্কাইডোর প্রধান পর্যটন মৌসুম। বরফের ভাস্কর্য ও শীতকালীন আয়োজনের পাশাপাশি দেখা মেলে বিরল বন্যপ্রাণী।
নিউ অরলিন্স, যুক্তরাষ্ট্র
মার্ডি গ্রাস ঘিরে ফেব্রুয়ারিতে নিউ অরলিন্সে চলে ঐতিহাসিক উৎসব, প্যারেড ও স্ট্রিট পার্টি। সহনীয় আবহাওয়া শহর ঘোরার জন্যও উপযোগী।
সিঙ্গাপুর
চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে ফেব্রুয়ারিতে সিঙ্গাপুরে বাড়ে পর্যটকের ভিড়। Gardens by the Bay-এ River Hongbao উৎসব ও শহরের নানা জেলায় সাংস্কৃতিক আয়োজন থাকে।
ফিনল্যান্ড
ফেব্রুয়ারি ফিনল্যান্ডে নর্দার্ন লাইটস দেখার অন্যতম সেরা সময়। তুষারঢাকা প্রকৃতি, শীতকালীন অ্যাডভেঞ্চার আর সাউনা সংস্কৃতি পর্যটকদের আকর্ষণ করে।