কোনো নামী-দামী সেলিব্রেটি কিংবা রাজনৈতিক নেতা নন, বরং কিছু সুবিধাবঞ্চিত এতিম শিশুর নিষ্পাপ হাসির মধ্য দিয়ে সিরাজগঞ্জের পর্যটন শিল্প ও ভোজনরসিকদের জন্য এক নতুন দিগন্তের উন্মোচন হলো।
গত ৯ জুন (মঙ্গলবার) সিরাজগঞ্জের এস.এস. রোডে ফুড ডেস্টিনেশন ‘স্বাদের বাড়ি'র পাশে তাদেরই নতুন সহযোগী প্রতিষ্ঠান রেস্তোরাঁ ‘কাচ্চি দ্যা গ্রেট’-এর এক ব্যতিক্রমী উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সাধারণত নতুন কোনো বড় প্রতিষ্ঠানের উদ্বোধনে ভিআইপি বা তারকাদের আনাগোনা দেখা গেলেও, ‘কাচ্চি দ্যা গ্রেট’ কর্তৃপক্ষ হেঁটেছে সম্পূর্ণ ভিন্ন পথে। সামাজিক দায়বদ্ধতা এবং শিশুদের মুখে হাসি ফোটানোর এক মহৎ উদ্দেশ্য নিয়ে স্থানীয় এতিম শিশুদের দিয়ে এই রেস্তোরাঁর শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে উদ্বোধনী অনুষ্ঠানের মূল অতিথি— সেই এতিম শিশুদের রেস্তোরাঁটির সিগনেচার কাচ্চি বিরিয়ানিসহ বিভিন্ন সুস্বাদু খাবার খাইয়ে আপ্যায়ন করা হয়। শিশুদের তৃপ্তির হাসির মধ্য দিয়ে শুরু হওয়া এই ব্যতিক্রমী উদ্যোগটি ইতোমধ্যে সিরাজগঞ্জবাসীর মন জয় করেছে এবং সর্বত্র প্রশংসিত হচ্ছে।
পর্যটক ও ভোজনরসিকদের জন্য ভিন্ন স্বাদের আয়োজন
যমুনা নদীর শহর সিরাজগঞ্জে প্রতিদিন দূর-দূরান্ত থেকে প্রচুর পর্যটক একদিনের ট্যুরে আসেন। এই দিনভরের পর্যটক এবং স্থানীয় ভোজনরসিকদের দুপুরের বা রাতের খাবারে ভিন্ন স্বাদের এক অনন্য অভিজ্ঞতা দিতেই ‘সাদের বাড়ি’র পাশে এই বিশেষ আয়োজন। "কাচ্চি দ্যা গ্রেট! স্বাদে ভরা প্রতিটি প্লেট"— এই স্লোগানকে সামনে রেখে এখানে বিভিন্ন সুস্বাদু খাবারের এক রাজকীয় সমাহার রাখা হয়েছে।
মেনুর বিশেষ আকর্ষণ
বিরিয়ানি ও কাচ্চি স্পেশাল: প্রিমিয়াম স্বাদের ঐতিহ্যবাহী কাচ্চি বিরিয়ানি, আলু তেহারি, সুগন্ধি তেহারি, হায়দ্রাবাদি বিরিয়ানি, বিফ বিরিয়ানি এবং মাটন বিরিয়ানি।
ঐতিহ্যবাহী দেশি স্বাদ: খুলনার বিখ্যাত ‘চুই গোস্ত’, হাঁসের মাংস, ঝুড়া মাংসের খিচুড়ি এবং মুখরোচক ইলিশ-খিচুড়ি।
রিফ্রেশমেন্ট: খাবার শেষে তৃপ্তি আনতে থাকছে ঐতিহ্যবাহী বোরহানি, জিরা পানি এবং সব ধরনের তাজা ফলের পুষ্টিকর জুস।
'কাচ্চি দ্যা গ্রেট’-এর বিশেষত্ব
১০০% নিরাপদ: খাবারে কোনো ধরনের ক্ষতিকর কেমিক্যাল বা কৃত্রিম রং ব্যবহার করা হয় না।
স্বাস্থ্যসম্মত পরিবেশ: সম্পূর্ণ খাঁটি উপাদান দিয়ে অত্যন্ত পরিচ্ছন্ন ও আধুনিক কিচেনে খাবার প্রস্তুত করা হয়।
অভিজাত সেবা: সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত (AC) সুসজ্জিত বসার ব্যবস্থা এবং অত্যন্ত নম্র-ভদ্র ও সুদক্ষ ওয়েটারদের মাধ্যমে খাবার পরিবেশন।
৭ দিনব্যাপী উদ্বোধনী অফার ও বিশ্বকাপ ধামাকা!
শুভ উদ্বোধন উপলক্ষে রেস্তোরাঁটিতে বর্তমানে চলছে ৭ দিনব্যাপী বিশেষ অফার। প্রতি প্যাকেট খাবারের সাথে সম্পূর্ণ ফ্রি দেওয়া হচ্ছে একটি কোল্ড ড্রিংকস অথবা তাজা ফলের জুস!
এছাড়াও চলমান ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় দর্শকদের জন্য থাকছে বাড়তি চমক। ব্রাজিল কিংবা আর্জেন্টিনা— যে দলেরই সমর্থক হোন না কেন, এই দুই দলের খেলার দিন এবং খেলার পরের দিন, সেই সাথে বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের দিন এবং তার পরের দিন প্রতি প্যাকেট খাবারের সাথে খাচ্ছি দ্যা গ্রেট দিচ্ছে একটি কোল্ড ড্রিংকস বা জুস একদম ফ্রি!