আন্তর্জাতিক বিমান চলাচলে সময়নিষ্ঠার দিক থেকে পিছিয়ে থাকা এয়ারলাইন্সগুলোর নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। এতে টানা দ্বিতীয় বছরের মতো সবচেয়ে বেশি বিলম্বকারী এয়ারলাইন্স হিসেবে উঠে এসেছে এয়ার ইন্ডিয়ার নাম।
যুক্তরাজ্যের সিভিল এভিয়েশন অথরিটির তথ্য বিশ্লেষণ করে সংবাদ সংস্থা ‘প্রেস অ্যাসোসিয়েশন’ এ তালিকা করেছে।
২০২৫ সালে যুক্তরাজ্যের বিমানবন্দরগুলো থেকে পরিচালিত ২ হাজার ৫০০টির বেশি নির্ধারিত ও চার্টার ফ্লাইট পরিচালনা করা ৩৪টি এয়ারলাইন্সের তথ্য বিশ্লেষণ করা হয়। তবে বাতিল হওয়া ফ্লাইটগুলো এ হিসাবের বাইরে রাখা হয়েছে।
তালিকা অনুযায়ী, এয়ার ইন্ডিয়ার ফ্লাইটগুলো নির্ধারিত সময়ের তুলনায় গড়ে ৩৬ মিনিট ৩৬ সেকেন্ড দেরিতে ছেড়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ব্লু আইল্যান্ডসের গড় বিলম্ব ছিল ২৫ মিনিট ১২ সেকেন্ড। তৃতীয় স্থানে রয়েছে ট্যাপ এয়ার পর্তুগাল, যার ফ্লাইট গড়ে ২৩ মিনিট দেরি করেছে।
শীর্ষ ১০-এ থাকা অন্যান্য এয়ারলাইন্সের মধ্যে রয়েছে সৌদিয়া, টিইউআই এয়ারওয়েজ, সানএক্সপ্রেস, অরিগনি, পেগাসাস এয়ারলাইন্স, সুইস এবং কেএলএম।
বিশ্লেষণে দেখা গেছে, ২০২৫ সালে তালিকাভুক্ত সব এয়ারলাইন্সের গড় বিলম্ব ছিল ১৪ মিনিট ৪৮ সেকেন্ড। ২০২৪ সালে ছিল ১৮ মিনিট ১৮ সেকেন্ড। সেই হিসাবে সামগ্রিকভাবে কিছুটা উন্নতি হয়েছে।
বিমান চলাচল খাতের বিশেষজ্ঞদের মতে, প্রতিকূল আবহাওয়া, বিমানবন্দরের ব্যস্ততা, প্রযুক্তিগত ত্রুটি এবং ক্রু সংকটসহ বিভিন্ন কারণে ফ্লাইট বিলম্বিত হতে পারে। তবে নিয়মিত বিলম্ব যাত্রীদের ভোগান্তি বাড়ানোর পাশাপাশি এয়ারলাইন্সগুলোর সেবার মান নিয়েও প্রশ্ন তোলে।
সবচেয়ে বেশি বিলম্বকারী ৩০ এয়ারলাইন্স
১. এয়ার ইন্ডিয়া — ৩৬ মিনিট ৩৬ সেকেন্ড
২. ব্লু আইল্যান্ডস — ২৫ মিনিট ১২ সেকেন্ড
৩. ট্যাপ এয়ার পর্তুগাল — ২৩ মিনিট
৪. সৌদিয়া — ২১ মিনিট ১৮ সেকেন্ড
৫. টিইউআই এয়ারওয়েজ — ২০ মিনিট ২৪ সেকেন্ড
৬. সানএক্সপ্রেস — ২০ মিনিট ১২ সেকেন্ড
৭. অরিগনি — ১৯ মিনিট ৩৬ সেকেন্ড
৮. পেগাসাস এয়ারলাইন্স — ১৮ মিনিট ৩৬ সেকেন্ড
৯. সুইস — ১৭ মিনিট ৫৪ সেকেন্ড
১০. কেএলএম — ১৭ মিনিট ৪৮ সেকেন্ড
১১. এয়ার ফ্রান্স — ১৭ মিনিট
১২. ভিউয়েলিং — ১৬ মিনিট ৫৪ সেকেন্ড
১৩. জেট২.কম — ১৬ মিনিট ৩৬ সেকেন্ড
১৪. উইজ এয়ার — ১৬ মিনিট ১২ সেকেন্ড
১৫. রায়ানএয়ার — ১৫ মিনিট ৪৮ সেকেন্ড
১৬. অ্যার লিঙ্গাস — ১৫ মিনিট ৩০ সেকেন্ড
১৭. কাতার এয়ারওয়েজ — ১৪ মিনিট ৫৪ সেকেন্ড
১৮. আমেরিকান এয়ারলাইন্স — ১৪ মিনিট ৪২ সেকেন্ড
১৯. ইউরোউইংস — ১৪ মিনিট ৩৬ সেকেন্ড
১৯ (যৌথ). ডেল্টা এয়ার লাইন্স — ১৪ মিনিট ৩৬ সেকেন্ড
২০. এমেরাল্ড এয়ারলাইন্স — ১৩ মিনিট ৫৪ সেকেন্ড
২০ (যৌথ). ইউনাইটেড এয়ারলাইন্স — ১৩ মিনিট ৫৪ সেকেন্ড
২১. ইজিজেট — ১৩ মিনিট ৪৮ সেকেন্ড
২২. তার্কিশ এয়ারলাইন্স — ১৩ মিনিট ২৪ সেকেন্ড
২৩. লুফথানসা — ১৩ মিনিট ১২ সেকেন্ড
২৪. এমিরাতস — ১৩ মিনিট ৬ সেকেন্ড
২৫. ব্রিটিশ এয়ারওয়েজ — ১২ মিনিট ৩৬ সেকেন্ড
২৬. ফিনএয়ার — ১২ মিনিট ১৮ সেকেন্ড
২৬ (যৌথ). লোগানএয়ার — ১২ মিনিট ১৮ সেকেন্ড
২৭. নরওয়েজিয়ান — ১১ মিনিট ৪৮ সেকেন্ড
২৮. আইবেরিয়া — ১১ মিনিট ৩৬ সেকেন্ড
২৮ (যৌথ). এয়ার কানাডা — ১১ মিনিট ৩৬ সেকেন্ড
২৯. ভার্জিন আটলান্টিক — ১১ মিনিট
৩০. স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্স — ৮ মিনিট।